রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বর্ণবিদ্বেষের শিকার অভিনেত্রী

  • প্রকাশ সময় শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৬২৮ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : বাংলা টেলিভিশনে ‘ত্রিণয়নী’ সিরিয়ালের মাধ্যমে ২০১৯ সালে অভিনয় জগতে পা রাখেন শ্রুতি দাস। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিকর ভাষায় বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন এই অভিনেত্রী। গায়ের রং নিয়ে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

জানা গেছে, বর্ণবিদ্বেষের অভিযোগ তুলে কলকাতা পুলিশের কাছে অভিযোগ করেছেন তিনি। গত দুবছর ধরে তাকে এমন কুরুচিকর ভাষায় আক্রমণ করা হচ্ছে তাকে। বিষয়টি প্রতিদিনই ব্যক্তিগত পর্যায়ে সীমা ছাড়াচ্ছে বলে আইনের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

২৫ বছরের এই অভিনেত্রী জানিয়েছেন, শুরুর দিকে আশপাশের মানুষ বলতো এসব ট্রোলকে যেন পাত্তা না দেই। আমিও সেটাই করেছি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা বেড়েই চলছে। আমার প্রথম সিরিয়াল ‘ত্রিনয়নী’র পরিচালকের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। বিষয়টি জানাজানির পর থেকেই আমার চরিত্র ও কাজ নিয়ে ট্রোল করতে থাকে। আমি মনে করি এভাবে চুপ থাকলে বিষয়টি দিন দিন বাড়তেই থাকবে।

এ অভিনেত্রী ফেসবুকে কলকাতা পুলিশকে ট্যাগ করে কুরুচিকর ভাষার মন্তব্যগুলি সম্পর্কে তথ্য দিয়েছেন। পুলিশের পক্ষ থেকে ই-মেইলের মাধ্যমে বিস্তারিত জানানোর জন্য বলা হয়েছে।

কলকাতা পুলিশের দাবি, গায়ের রং কালো হওয়ায় অভিনেত্রী শ্রুতি দাসকে অনলাইনে হেনস্তা করার অভিযোগ পেয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরা মন্তব্যের স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি।

প্রসঙ্গত, বাংলা ইন্ডাস্ট্রির বাইরে বলিউডেও এমন অনেক উদাহরণ রয়েছে। প্রথম প্রথম কাজের সময় বিপাশা বসু, প্রিয়াঙ্কা চোপড়াদেরও গায়ের রং নিয়ে বর্ণবিদ্বেষ নিয়ে কুরুচিকর মন্তব্য শুনতে হয়েছে। সূত্র : নিউজ এইটটিন

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin