রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বাগদানের পর খুশির সংবাদ দিলেন মিম

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৩৮৬ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক: কদিন আগেই হবু বরকে পরিচয় করিয়ে দিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। করেছিলেন আংটি বদল। চলছে তার জীবনের পথচলা। তবে এই পথ চলাতে কিন্তু থেমে নেই শুটিং। ইতোমধ্যেই শুটিংয়ে ফিরেছেন তিনি। নতুন জীবনের শুরুতে এবার আরও একটি সুসংবাদ দিলেন চিত্রনায়িকা। নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন তিনি। সিনেমার নাম ‘পথে হলো দেখা।’ গেল শনিবার সিনেমাটিতে চুক্তি স্বাক্ষর করেছেন এই ‘সুন্দরী’।

জাকারিয়া শৌখিনের গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করবেন রায়হান জুয়েল। এই নির্মাতার প্রথম সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ আগামী বছরের প্রথম দিকে মুক্তি পাওয়ার কথা। বিদ্যা সিনহা জানান, এই সিনেমায় তার চরিত্রের নাম প্রার্থনা। বিত্তশালী একটি পরিবারের সন্তান তিনি। পরিবারের নিয়মের বেড়াজাল থেকে বের হয়ে আসতেন চান। স্বাধীনভাবে নিজের মতো করে চলতে চান।

পরিচালক রায়হান জুয়েল জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির শেষ দিকে ঢাকা, বান্দরবান, সিলেট, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে টানা শুটিং হবে। সিনেমাটি প্রযোজনা করছে মাস্টার কমিউনিকেশন। এদিকে আগামী ১ ডিসেম্বর ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মিম।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin