রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বীরপ্রতীক তারামন বিবি হচ্ছেন তানহা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৫৮৩ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার জন্য বীরপ্রতীক খেতাব পেয়েছেন নারী মুক্তিযোদ্ধা তারামন বিবি। প্রথমবারের মতো তাকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা। ‘তারামন’ নামের এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে হাজির হবেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া।

এ প্রসঙ্গে তানহা বলেন, ‘তারামন’ সিনেমায় বীরপ্রতীক তারামন বিবির চরিত্রে কাজের সুযোগ পেয়ে আমি গর্বিত। তাকে নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন, লেখা, বই সংগ্রহ করে পড়ার চেষ্টা করছি। তার সংগ্রাম, ত্যাগ, যাতনাগুলো অনুধাবন করতে চাচ্ছি, বুঝতে চেষ্টা করছি।

ষড়ৈশ্বর্য মুহম্মদের চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করবেন আমিনুর ইসলাম লিটন। এতে উপদেষ্টা পরিচালক হিসেবে থাকছেন নন্দিত নির্মাতা নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু। গেলো বুধবার (৩ নভেম্বর) সংবাদ সম্মেলন একথা জানানো হয়।

পরিচালক জানান, সিনেমাটিতে তারামনের মুক্তিযুদ্ধের সময়কার ঘটনাবলি দেখানো হবে। ওই সময়ে তার বয়স ছিল ১৩ থেকে ১৪ বছর। তিনি ছাড়াও এতে একইসঙ্গে অন্যান্য নারী মুক্তিযোদ্ধাদের গল্পও উঠে আসবে।

অন্যদিকে নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ বলেন, মুক্তিযুদ্ধে নারীদের যে ভূমিকা ও অবদান তা তুলে ধরার বিকল্প নেই। সবার মাঝে তাদের নাম ও গুরুত্ব ছড়িয়ে দিতে হবে। আমি এ সিনেমাটির সাফল্য কামনা করছি।

প্রসঙ্গত, আগামী ডিসেম্বরে কুড়িগ্রামে তারামন বিবির গ্রামের বাড়িতে ‘তারামন’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করবেন মোমেনা চৌধুরী, শাহানশাহ উল হক, রুহুল আমিন তুহিন, সোনিয়া আকতার প্রমুখ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin