রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মা হলেন নাবিলা

  • প্রকাশ সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৩৮৬ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা মা হয়েছেন। বৃহস্পতিবার (১ জুলাই) কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

নাবিলার মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পারিবারিক সুত্র। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন বলে জানায় তারা।

এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন নাবিলা। শিগগিরই নবজাতকসহ বাড়ি ফিরবেন।

উপস্থাপনা, মডেলিং ও নাটকের মাধ্যমে তুমুল জনপ্রিয় পান নাবিলা। তবে ‘আয়নাবাজি’ছবিটি তার ক্যারিয়ারে বাড়তি মাত্রা যোগ করে।

নাবিলা বিয়ে করেন পূর্বপরিচিত একজনকে। ১৮ বছর আগে সৌদি আরবের জেদ্দায় রিমের সঙ্গে পরিচয় হয় নাবিলার। তাদের বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অবশেষে ২০১৮ সালে বিয়ে করেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin