রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

সমকামীর সঙ্গেই থাকছেন সারা!

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৪৯৩ বার দেখা হয়েছে
সমকামীর সঙ্গেই থাকছেন সারা!

বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনায় আছেন বলিউড অভিনেত্রী সারা আলী খান। প্রথম সিনেমা ‘কেদারনাথ’ মুক্তির পর একে একে ‘সিম্বা’, ‘লাভ আজকাল’ এবং ‘কুলি নাম্বার ওয়ান’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি ‘আতরাঙ্গি রে’ সিনেমার কাজ শেষ করেছেন সারা। যেখানে তিনি অভিনয় করেছেন সুপারস্টার অক্ষয় কুমার এবং দক্ষিণী তারকা ধানুশের সঙ্গে। সিনেমাটির নির্মাণে আছেন আনন্দ এল রাই। এই সিনেমায় সারার কাজ বেশ পছন্দ হয়েছে আনন্দের। সেজন্য তিনি নতুন আরেকটি সিনেমায় সারাকে চূড়ান্ত করেছেন। সিনেমার নাম ‘নখরেওয়ালি’।

এই সিনেমার গল্প আবর্তিত হবে সমকামিতাকে ঘিরে। মূলত সমকামিতার বিষয়ে সমাজের মানুষকে সচেতন করার লক্ষ্যেই সিনেমাটি নির্মিত হবে। এতে সারা আলী খানের সঙ্গে থাকতে পারেন অভিনেতা ভিকি কৌশলের ভাই সানি কৌশল।

শোনা যাচ্ছে, ‘নখরেওয়ালি’ সিনেমার গল্পে এমন একজন পুরুষকে দেখা যাবে, যিনি ভেতর থেকে নিজেকে মেয়ে মনে করেন এবং মেয়েদের মতোই পোশাক পরেন, চলাফেরা করেন। তার সঙ্গেই থাকছেন সারা আলী খান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin