রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

সুশান্ত আর আমি একসঙ্গে নে’শা করতাম: রিয়া

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৫৮০ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতের আলোচিত অভিনেতা অকালপ্রয়াত সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুবার্ষিকী আগামী ১৪ জুন। দিনটি যত এগিয়ে আসছে, ততই আবার আলোচনায় আসছে প্রয়াত অভিনেতার প্রসঙ্গ। সম্প্রতি বলিউড সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এক চাঞ্চল্যকর তথ্য।

সংবাদমাধ্যমের দাবি, সুশান্ত মাদক মামলায় বয়ান লেখানোর সময় নাকি সারা আলি খানের নাম উল্লেখ করেছেন রিয়া চক্রবর্তী। প্রয়াত অভিনেতার সাবেক প্রেমিকার দাবি, সারা নাকি তাকে গাঁজা ও মদপান করার কথা বলেছিলেন।

রিয়া আরও বলেন, মাদক মামলায় বয়ান লেখানোর সময় তিনি সারার সঙ্গে তার ২০১৭-এর ৪-৬ জুনের কথোপকথন তুলে ধরেন। ওই সময় সারা নিজের হাতে গাঁজার ছিলিম বানাতেন। বলতেন, নেশা করলে শুটিংয়ের প্রাত্যহিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়। একই সঙ্গে সারা নাকি রিয়াকে টোটকা দিয়েছিলেন, আইসক্রিম আর গাঁজা এক সঙ্গে খেলে শরীরের ব্যথা কমে। অতিরিক্ত পরিশ্রমের ফলে তার গায়ে ব্যথা হলে সারা নাকি এ ভাবেই তা কমাতেন।

শুধু তাই-ই নয়, একটা সময় নাকি সারা-রিয়া এক সঙ্গে বসে এক কলকে থেকে গাঁজা টানতেন। মদপানও করতেন একত্রে। সে কথারও উল্লেখ আছে রিয়ার রেকর্ড করা বয়ানে। ঘটনাগুলো আদৌ কী সত্যি? রিয়া এই ধরনের কোনও বয়ান কী আদৌ রেকর্ড করেছেন? নাকি সমস্তটাই অভিনেতার মৃত্যুবার্ষিকীকে ঘিরে নতুন করে জন্ম নেওয়া জল্পনা? এসব প্রশ্নের এখনও উত্তর মেলেনি। সূত্র : আনন্দবাজার পত্রিকা

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin