রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

হানি সিংয়ের বিরুদ্ধে স্ত্রী’র মামলা

  • প্রকাশ সময় বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৫৩৯ বার দেখা হয়েছে
যৌন হেনস্তার অভিযোগে হানি সিংয়ের বিরুদ্ধে মামলা করলেন স্ত্রী

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় র‍্যাপার-গায়ক হানি সিংয়ের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী শালিনী তলওয়ার। মঙ্গলবার (৩ আগস্ট) যৌন হেনস্থা, মানসিক নির্যাতন ও আর্থিকভাবে নিগ্রহের অভিযোগে দিল্লির তিস হাজারি কোর্টে স্বামীর বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছেন তিনি।

শুধু তাই নয়, শালিনী দাবি করেছেন- হানিমুনের সময় থেকেই তার গায়ে হাত তোলা শুরু করেছেন হানি সিং। এছাড়াও এই গায়কের মদের নেশা ও একাধিক নারীর সঙ্গে যৌন সম্পর্ক রয়েছে।

শালিনীর এই অভিযোগের ভিত্তিতে আগামী ২৮ আগস্টের মধ্যে হানি সিংকে তার জবাব দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে আদালত আরও একটি নির্দেশ জারি করেছেন, হানি সিং ও শালিনীর নামে যৌথভাবে যে সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে তা এই সময়ের মধ্যে কোনোভাবেই বিক্রি করা যাবে না।

প্রসঙ্গত, ২০১১ সালে শিখ রীতি অনুযায়ী দিল্লির ফার্ম হাউজে বিয়ে করেন তারা। সে বছরই ককটেল সিনেমায় ‘আংরেজি বিট’ শিরোনামের গান গেয়ে জনপ্রিয় হয়ে উঠেন হানি সিং। এরপর ‘ব্লু আইজ’, ‘হাই হিল’, ‘লুঙ্গি ডান্স’ ও ‘পানি পানি’সহ বহু হিট গান উপহার দিয়েছেন। সূত্র: এই সময়

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin